খিলগাঁওয়ে অসহায়দের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:২৮ পিএম
 খিলগাঁওয়ে অসহায়দের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের আর্থিক সহায়তায় ডেলটা ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন–এর সভাপতি ওবায়দুর রহমান শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের প্রতিষ্ঠাতা সেক্রেটারি খন্দকার আব্দুল্লাহ জুনায়েদ।

ডেলটা ফাউন্ডেশনের সভাপতি মো. আবু বকরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্রিমস সোসাইটির সভাপতি ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ আকবর বাদশা, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ডেলটা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আল মাহমুদ, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান, সাব্বিরসহ অন্যরা।

এ সময় অসহায় বিধবা ও অর্ধশতাধিক দরিদ্র মানুষের মধ্যে খেজুর, ডাল, চাল, তেল, ছোলা, বেসন, চিনি, মুড়ি ও চিড়া বিতরণ করা হয়।

এসএইচ 

Link copied!